নতুন বছরের শুরুতে তুষারপাত হতে পারে ম্যানচেস্টারসহ পাঁচ শহর
যুক্তরাজ্যে বড়দিনের উষ্ণতা কাটিয়ে শীতের প্রকোপ বাড়তে পারে। নতুন বছরের শুরুতে দেশটির পাঁচটি বড় শহরে তুষারপাত হতে পারে। মেট অফিস এবং আবহাওয়া বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই তুষারঝড়। ম্যানচেস্টার, লিডস, ইয়র্ক, কার্লিসল এবং নিউক্যাসল এই ঝড়ে সরাসরি প্রভাবিত হবে।