শনিবার , ২২ আগস্ট ২০২৬
Saturday , 22 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শাহ বেলাল আহমেদ

প্রকাশিত: ১৮:০৮, ২২ আগস্ট ২০২৬

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত

১৯ আগস্ট  বুধবার গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম নির্বাহী সভা বুধবার পূর্ব লন্ডনের গ্র্যান্ড রসই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।ট্রাস্টের নবনির্বাচিত সভাপতি আফছর হোসেনের সভাপতিত্বে এবং সভা পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন।সভায় ট্রাস্টের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম, ঐক্য ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিশদ আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ শামসউদ্দিন সুবল, এ.কে.এম অলিউর রহমান মলাই, মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, সোহেল আহমদ বদরুল,মোঃ তাজুল ইসলাম ও দেলওয়ার আহমদ শাহান। এছাড়া সহসাধারণ সম্পাদক মোঃ শাহআলম কাসেম, কোষাধ্যক্ষ আব্দুল গনি, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন, সদস্য বিষয়ক সম্পাদক নুনু মোহাম্মদ শেখ এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলী হোসেন উপস্থিত ছিলেন।কার্যকরী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ মোস্তফা মিয়া, আলতাফ হোসেন বাইছ, মোহাম্মদ মকলু মিয়া, মোহাম্মদ ফজলুল হক ফজলু, এ.কে.এম আবদুল্লাহ, সাবেক কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনি,আজির উদ্দিন মুসা, তাজুল মিয়া, মোহাম্মদ তাজ উদ্দিন ও মোহাম্মদ ইকবাল হোসেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা ট্রাস্টের শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ, সংগঠনের ঐক্য অটুট রাখা এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়