রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক ইউরোপ সফরের শতবর্ষ পূর্তিতে লন্ডনে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা
নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক ইউরোপ সফরের শতবর্ষ পূর্তি উপলক্ষে লন্ডনে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা
৩১ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে গীতবীণা'র উদ্যোগে এবং কুইন মেরি ইউনিভার্সিটি ও স্বাধীনতা ট্রাস্ট ইউকে'র যৌথ সহযোগিতায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও ভাবনায় রয়েছেন ভারতের বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব পীতম সেনগুপ্ত।সংগীত পরিচালনায় থাকছেন প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী ড. শ্যামল চৌধুরী।
কবিগুরুর শতবর্ষ আগে ইউরোপ সফর স্বরনীয় করে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে গীতবীনার শিল্পীদের নিয়ে রেডব্রীজে অনুষ্ঠিত হলো অডিশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।





































