পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ, দিন হবে ২৫ ঘণ্টার!
চাঁদ পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তা কয়েক দশক আগেই জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা। এবার যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও একবার জানিয়ে দিলেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বাড়ছে এবং তা এভাবে বাড়তে থাকলে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য বাড়বে। তবে কয়েক মিনিট নয়, পুরো এক ঘণ্টা অর্থাৎ এক দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা থেকে বেড়ে হবে ২৫ ঘণ্টা!
বুধবার, ২৮ আগস্ট ২০২৪, ১৬:০১