ঢাকায় আধুনিক ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি নিয়ে ডিসিএটেকের প্রদর্শনী
রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট প্রযুক্তি প্রদর্শনী। এতে আধুনিক ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি ও বিভিন্ন শিল্প-সমাধান নিয়ে অংশ নিয়েছে দেশীয় আইটি ও প্রিন্টিং প্রযুক্তি প্রতিষ্ঠান ডিসিএটেক ইনোভাএজ লিমিটেড।
‘২০২৬ টেক্সটাইল সিরিজ অব ২৫তম এক্সিবিশনস’ শীর্ষক প্রদর্শনীটি বুধবার শুরু হয়েছে। চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন। প্রদর্শনীতে ডিসিএটেকের স্টল নম্বর E1।
ডিসিএটেকের স্টলে প্রদর্শন করা হচ্ছে সাবলিমেশন প্রিন্টার, ডাই সাবলিমেশন পেপার, ফ্যাব্রিক ইন্সপেকশন মেশিন, হিট ট্রান্সফার মেশিন ও হিট প্রেস মেশিনসহ ডিজিটাল প্রিন্টিং ও টেক্সটাইল খাতের বিভিন্ন প্রযুক্তি। দর্শনার্থীরা এসব প্রযুক্তির কার্যক্রম সরাসরি দেখার পাশাপাশি পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছেন।
ডিসিএটেক জানায়, ১৯৯৫ সাল থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশে আইটি ও প্রিন্টিং প্রযুক্তি নিয়ে কাজ করছে। রিফিল ইঙ্ক, সাবলিমেশন ইঙ্ক, রিঅ্যাক্টিভ ইঙ্ক, পিগমেন্ট ইঙ্ক, ডিসপার্স ইঙ্ক ও অ্যাসিড ইঙ্কসহ বিভিন্ন ধরনের কালি উৎপাদন ও সরবরাহের পাশাপাশি সাবলিমেশন প্রিন্টার, টেক্সটাইল প্রিন্টার, বেল্ট প্রিন্টার, ইকো সলভেন্ট প্রিন্টার, হিট ট্রান্সফার মেশিন ও সাবলিমেশন পেপার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির সিস্টার কনসার্ন ইঙ্ক মাস্টার ২০১০ সাল থেকে ওয়াটার-বেজড ডাই ইঙ্ক উৎপাদন করছে। প্রতিষ্ঠানটির দাবি, এসব পণ্য সিরামিক ও প্যাকেজিংসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হচ্ছে।
ডিসিএটেকের কর্মকর্তারা জানান, টেক্সটাইল ও গার্মেন্ট খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে উন্নত ডিজিটাল প্রিন্টিং সমাধানের চাহিদাও বাড়ছে। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে অংশ নেওয়ার মাধ্যমে দেশীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে আধুনিক প্রযুক্তি তুলে ধরাই তাদের অন্যতম লক্ষ্য।
আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত E1 নম্বর স্টলে ডিসিএটেকের প্রযুক্তি ও পণ্য দেখতে পারবেন প্রদর্শনীর দর্শনার্থীরা।





































