সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
Monday , 23 November 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৮:০৮, ২২ নভেম্বর ২০২৬

‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ গ্রন্থের মোড়ক উন্মোচনে মুক্তিযোদ্ধা ও লেখকদের মিলনমেলা

‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ গ্রন্থের মোড়ক উন্মোচনে মুক্তিযোদ্ধা ও লেখকদের মিলনমেলা

লন্ডনে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের- ‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।

বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান রচিত ‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ (The Liberation War: My Pride) গ্রন্থটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ স্মৃতি, সংগ্রাম এবং বাঙালির আত্মপরিচয়ের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল।

আবদুল আজিজ তকির ইংরেজি অনুবাদে প্রকাশিত এই বইটি মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে প্রবাস ও দেশের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রচিত।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই সভাপতিত্বে  সেলিনা শেলীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডনের নিউহাম কাউন্সিলের মেয়র ফরহাদ হোসেন।বক্তব্য রাখেন- কবি শামিম আজাদ, টাওয়ার হ‍্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, ক্রয়ডনের সাবেক মেয়র হুমায়ুন কবির, সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, ডেপুটি স্পিকার কাউন্সিলর ইকবাল হোসেন প্রমুখ।

বই এর মোড়ক উন্মোচন শেষে আলোচনায় অংশ নেন- লেখক ও রাজনীতিবিদ হরমুজ আলী মাস্টার, লেখকের পুত্র আসিফ রহমান খান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান খান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, লুৎফুর রহমান সায়েদ, সাবেক কাউন্সিলর ও রাজনীতিবিদ রাজন উদ্দিন জালাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আব্দুল বাছির, মইনুল হক, সৈয়দ এনামুল হক, সাহাবুদ্দিন চঞ্চল, সায়েদ আহমদ সাদ, আমিনুল হক জিলু, গবেষক ডক্টর আনসার আহমেদ উল্লাহ প্রমুখ।

বই এর মোড়ক উন্মোচন শেষে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন— এগ্রন্থটি প্রত্যক্ষদর্শীর প্রামাণ্য দলিল। বইটির লেখক নিজে একজন বীর মুক্তিযোদ্ধা হওয়ায় এতে রণাঙ্গনের বাস্তব অভিজ্ঞতা, ত্যাগ এবং তৎকালীন সংগ্রামের জীবন্ত চিত্র উঠে এসেছে। এটি কেবল ইতিহাসের বিবরণ নয়, বরং একজন যোদ্ধার ব্যক্তিগত উপলব্ধি ও গৌরবগাথা।

বক্তারা আরো বলেন- নতুন প্রজন্ম ও প্রবাসীদের কাছে ইতিহাস পৌঁছে দেওয়া।

গ্রন্থটি ইংরেজিতে অনূদিত হওয়ায় যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্ম এবং বিদেশি পাঠকদের জন্য ১৯৭১-এর প্রকৃত ইতিহাস ও স্বাধীনতার আকাঙ্ক্ষা জানা সহজ হবে। এই বইটি আত্মপরিচয় ও চেতনার সংরক্ষণ। সময়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে নানা বিভ্রান্তি তৈরি হয়, একজন সম্মুখযোদ্ধার ব্যক্তিগত স্মৃতিকথা হিসেবে এই গ্রন্থটি সঠিক ও নির্মোহ ইতিহাস সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করে।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: