সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
Monday , 09 November 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

স্টাফ রিপোর্টার :

প্রকাশিত: ১৯:২৬, ৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য দিল্লিতে আবেদন, দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য দিল্লিতে আবেদন, দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন বলে জানা গেছে।লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে শেখ হাসিনা এই আবেদনটি করেছেন।সোমবার সকালে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন করার খবর প্রকাশ করে ।দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানিয়েছেন, "ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি বলে জানিয়েছেন বিবিসি বাংলাকে। আবেদনটি সঠিক কিনা-আমরা জানি না। ইমেইলটি বংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে এই বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করেছি ।


২০২৪ সালের পাঁচই অগাস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে ভারতে  দুই বছরেরও বেশি সময় সেখানে অবস্থান করছেন।২৬ সালের ৫ আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলনে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দেন। কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক সাবেক মন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিম ব্রীজ বাংলাকে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন।দেশে ফিরতে চান এরজন্য জন্য শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন বলে তিনিও গণমাধ্যমের মারফত জানতে পেরেছেন।সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের খবর প্রকাশ করে।এমন পরিস্থিতির মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে স্পষ্ট পদক্ষেপ।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: