বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে বাধার প্রতিবাদে লন্ডনে প্রবাসীদের মানববন্ধন
ফোরাম ফর সেকুলার বাংলাদেশ ইউকে’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির লাশ দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে প্রবাসীদের মানববন্ধন ইষ্ট লন্ডনের আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৪ নভেম্বর বুধবার সন্ধ্যায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ এনামুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক শাহ বেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন,মানবাধিকার কর্মী হরমুজ আলী,সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী,ময়নুর রহমান বাবুল,ড.আনছার আহমেদ উল্লাহ,মনিরা পারভিন,সেলিনা শেলী,শাগুপতা শারমিন,আনিছুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ের সময় তাঁর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।মহান মুক্তিযুদ্ধে যাঁরা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সবার দায়িত্ব।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দাফনে বাধা দেওয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।সমাবেশে ,সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





































