বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Wednesday , 18 February 2026
২৯ শা'বান ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক সম্পন্ন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক সম্পন্ন

সাংবাদিক, গুণীজন কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক সম্পন্ন হয়েছে।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠান ২০২৬, আনন্দঘন পরিবেশে সেমিনার, শিক্ষাবৃত্তি বিতরণ, অ্যাওয়ার্ড প্রদান, ম্যাগাজিন প্রকাশ, কবিতা আবৃত্তি সংগীতায়োজনের মধ্য দিয়ে কমিউনিটির বিশিষ্টজন, এমপি, ডেপুটি মেয়র, সংস্কৃতিকর্মী, শিক্ষক, সাংবাদিকদের উপস্থিতিতে ঝাঁকজমকপূর্নভাবে সম্পন্ন হয়েছে।

রবিরার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পূর্বলন্ডনে একটি হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী প্রেসিডেন্ট, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক সাজিদুর রহমান, ২০২৬ খ্রিস্টাব্দের ১৫ সদস্য বিশিষ্ট নতুন ইসি কমিটিকে পরিচয় করিয়ে দেন।নতুন কমিটির প্রেসিডেন্ট, বাংলা মিররের বিশেষ প্রতিনিধি ঢাকা পোষ্টের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠান শুরু হয়। অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সেক্রেটারী জেনারেল, এবিসি বাংলা নিউজের সম্পাদক ব্রিজবাংলা২৪ এর সাব-এডিটর আব্দুল বাছির।

অনুষ্ঠানে একটি পর্বেবিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা এআই ভূমিকা শীর্ষক সেমিনারে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন - এনজেলা রাসকিন ইউনিভার্সিটি, ক্যামব্রিজের সিনিয়র লেকচারার ডক্টর অসীম চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিশেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ফয়ছল হোসেন চৌধুরী, এমবিই, এমএসপি (মেম্বার অব দ্য স্কটিশ পার্লামেন্ট)।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডন বারা অব লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সাহানারা নাসের এবং
লন্ডন বারা অব ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।এ অনুষ্ঠানে অতিথিবৃন্দ অভিষেক ম্যাগাজিনঅভিযাত্রামোড়ক উন্মেচন করেন।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষাবৃত্তি ২০২৬, বাংলাদেশের সাংবাদিক শিক্ষার্থী সাংবাদিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক বৃত্তি বিতরণ করেন। অতিথিবৃন্দ রিপোর্টার্স ইউনিটির জন সদস্যের সারা বছর সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ইউকেবিআরইউ অ্যাওয়ার্ড ২০২৫ তুলে দেন।

এই সংগঠনের সদস্যদের নিজ নিজ পত্রিকায় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য
ইউকেবিআরইউ বেস্ট ইনবেস্টিগেটিভ রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২৫ ক্রেস্ট পেয়েয়েছেন, দৈনিক একাত্তরের যুক্তরাজ্য প্রতিনিধি ইউকে বাংলা গার্ডিয়ানের কন্টিভিউটিং রিপোর্টার বেলাল আহমদ বকুল।ইউকেবিআরইউ বেস্ট ফিচার রাইটিং অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন সংগঠনের সদস্য, সিলেট মিরর এর ভ্রাম্যমাণ প্রতিনিধি শাহ মনসুর আলী নোমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাহাশ পাশা, গবেষক
ফারুক আহমেদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সত্যবাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা, সাবেক স্পিকার আহবাব হোসেন, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, সাবেক স্পিকার
খালিস উদ্দিন আহমদ, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার,
সাংবাদিক কামাল মেহেদী
পলিটিকা নিউজের সম্পাদক তানভীর আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সাবেক ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমেদ, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান শাহীন,বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি শাকির হোসেন, শিক্ষক শাহ আবু নাসের সাজন, কবি মাশুক ইবনে আনিস, সংস্কৃতিকর্মী নুরুল ইসলাম, আলোকচিত্রশিল্পী জি আর সোহেল, কমিউনিটি একিটিভিস্ট পারভেজ কোরেশী বিইএম, গীতিকার জাহাঙ্গীর রানা, শহীদুর রহমান, সুরমা সেন্টারের জালাল আহমেদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ইমদাদুন খানম, এস কে এম আশরাফুল হুদা, সহ-সভাপতি সাহেদা রহমান, ট্রেজারার মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট ট্রেজারার আনোয়ারুল হক শাহীন, সাবেক সেক্রেটারী মিজানুর রহমান মিরু, জুবায়ের আহমদ, সাবেক সহসভাপতি জামাল আহমদ খান, সদস্য শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, দিলু চৌধুরী প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বিতরণ, শিক্ষাবৃত্তি বিতরণ সেমিনারে প্রশ্ন-উত্তর পর্বসহ বিভিন্ন প্রজেক্টে বিতরণে অংশ গ্রহণ করেন এবং উপস্থিত ছিলেনডক্টর আনসার আহমেদ উল্লাহ, সত্যবাণীর ম্যানেজিং এডিটর সৈয়দা ফেরদৌসি পাশা কলি, কাউন্সিলর সৈয়দ শেকুল ইসলাম, ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক টি এম মনিরুজ্জামান, সংস্কৃতিকর্মী হেলেন ইসলাম, এনএল২৪ সম্পাদক নুরুন নবী আলী, নমস্তে গ্রুপের সিইও সাব্বির করিম, কমিউনিটি এক্টিভিস্ট আঙ্গুর আলী, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক রহমান অলি, আসমা মতিন, বাংলাভিউ এর জান্নাতুল ফেরদৌস ডলি, বাংলা সংলাপের ইমরান তালুকদার,
এনএল২৪ হেফাজুল করিম রাকিব, ইউকেটিভি বিডির চেয়ারম্যান আব্দুল মোমিন,
দিপা হক, কমিউনিটি এক্টিভিস্ট কদর উদ্দিন, লন্ডন মটরস এর জাকির হোসেন, মনুজ সম্পাদক কবি ফয়জুর রহমান ফয়েজ, আলোকচিত্র শিল্পী নাহিদ জায়গীরদার, ভয়েস অব টাওয়ার হ্যামেলেটস এর সম্পাদক এমডি সুয়েজ মিয়া, ডায়াল সিলেটের সম্পাদক সোহেল আহমেদ, তৌহিদুল করিম মোজাহিদ, সাংবাদিক শিপন মিয়া, জগন্নাথপুর টাইমস এর মিজানুর রহমান খালেদ, লন্ডন এন্টারপ্রাইজের মুহি মিকদাদ, কেয়ারার এসোসিয়েশনের সেক্রেটারি লিটন আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ আশফাক আহমেদ, বাংলা সংলাপের মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সাংবাদিক শাহ শরীফ উদ্দিন, হাফসা ইসলাম, টিএস চ্যানেলের সম্পাদক শাখাওয়াত ইসলাম ফরাজী এবং সাংবাদিক মুন্না মিয়া, সজীব আহমদ প্রমুখ।

 

সর্বশেষ

জনপ্রিয়