মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
Tuesday , 13 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আব্দুল বাছির:

প্রকাশিত: ১৯:৩০, ১২ অক্টোবর ২০২৬

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠি

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠি

রবিবার ১১ অক্টোবর ২০২৬ স্টেপনি গ্রিন ফুটবল গ্রাউন্ডে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট বিপুলসংখ্যক দর্শক, ঢাকাদক্ষিণবাসী ও ফুটবল সমর্থকদের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার আয়োজনে চতুর্থ বারের মতো অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে ছয় টিম অংশগ্রহণ করে।


গ্রুপ পর্বের খেলা হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শেষে চারটি টিম সেমিফাইনাল খেলে এবং পরে দুই বিজয়ীর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়, ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নগর গ্রামের ফুটবল টিম ও শিলঘাট ফুটবল টিম, প্রতিদ্বন্দ্বিতা পুর্ন খেলায় নগর ফুটবল টিম জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং শিলঘাট ফুটবল টিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

খেলায় অংশগ্রহণকারী টিমগুলো হলো কানিশাইল ফুটবল টিম, নগর ফুটবল টিম, দত্তরাইল ফুটবল টিম, বারকোট ফুটবল টিম, শিলঘাট ফুটবল টিম, ঢাউস ফুটবল টিম।
টুর্নামেন্টের আকর্ষণ ছিলো বিপুল সংখ্যক নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অংশগ্রহণ তাদের পরিবারের মা বাবার সাথে, আমরা ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন জানানো হয় ।আমাদের মুল উদ্দেশ্যই হলো আমাদের নতুন প্রজন্মকে শিকড়ের সাথে সম্পৃক্ত করা।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি দেলওয়ার আহমদ শাহান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।

স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন এবং বলেন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্টে আপনাদের সহযোগিতা সত্যিই প্রশংসার দাবি রাখে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা বৃন্দের মধ্যে আতাউর রহমান আঙ্গুর মিয়া, সাবেক কাউন্সিলর জুবায়ের খান মিলন, সাবেক কাউন্সিলর আমিনুর রশীদ খান, মোঃ ছালেহ আহমদ।কার্যনির্বাহী কমিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেনঃ সভাপতি আব্দুল লতিফ নিজাম, সহ-সভাপতি মোঃ সেলিম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম, সদস্য মামুনুর রশীদ খান, ইকবাল আহমদ চৌধুরী, দেলওয়ার হোসেন, জোবায়ের সিদ্দিক,মোহাম্মদ রাজিব।

টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সভাপতি মাসুক আহমেদ, সাবেক উপদেষ্টা মোহাম্মদ শামীম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা আশরাফুল ইসলাম, ব্রিজবাংলার সম্পাদক লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ সম্পাদক সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, মোহাম্মদ সাহিদ খান, হাওয়া টিভির কিশওয়ার আনাম লিটন ও রুমানা আনাম, অনলাইন বিডি টিভির চেয়ারম‍্যান আব্দুল মোমিন, রেদওয়ান আহমদ, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সদস্য হেলাল আহমদ, রিয়াজ উদ্দিন, রেদওয়ান খান, মোঃ মুকিতুর রহমান, শাহজাহান খান, মাকন মিয়া, মিছবাহ উদ্দিন, আদন মিয়া, রেজওয়ান শিবলু, শফি আহমেদ, ইমরুল হোসেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক টিমের ম‍্যানেজারদের ও সকল খেলোয়াড়দের পদক প্রদান করা হয় এবং চ্যাম্পিয়ন নগর ফুটবল টিমের সকল খেলোয়াড় ও রানার্সআপ শিলঘাট ফুটবল টিমের প্রত্যেক খেলোয়াড়কে ট্রফি প্রদান করা হয় ও চ্যাম্পিয়ন ট্রফি- রানার্স আপ ট্রফি দেয়া হয়।খেলায় বেস্ট প্লেয়ার হিসেবে মনোনীত হয়েছেন এবং ট্রফি গ্রহণ করেন নগর গ্রাম ফুটবল টিমের আলী হোসেন।

ঢাকাদক্ষিণ আমাদের জন্মস্থান তাই শিকড়ের প্রতি ভালোবাসা ও মানবতার কল্যাণে কাজ করার জন্য আমরা সব সময় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই ভালোবাসা অনুভূতি আর শিকড়ের সাথে সম্পৃক্ত করতে নতুন প্রজন্মকে চেষ্টা করে যাচ্ছে আমাদের প্রিয় সংগঠন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে।সৌহার্দ্যপুর্ণ অত‍্যন্ত আনন্দময় পরিবেশে উপস্থিত সকলের অংশ গ্রহণে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে পারায় আমরা উচ্ছ্বসিত ও গর্বিত, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইইকে’র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
টুর্নামেন্টে যারা স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন- আব্দুল লতিফ নিজাম, আব্দুল বাছির, জাকির হোসেন, মামুনুর রশীদ খান, আবজল হোসেন, মাকন মিয়া, দেওয়ান নজরুল ইসলাম, রুহুল কুদ্দুস জুনেদ, ইয়ামীম দিদার, মোঃ তাজুল ইসলাম, দেলওয়ার আহমদ শাহান, কাওসার আহমেদ জগলু, খায়রুল আলম ক‍্যারল, তারেকুর রহমান ছানু, মোঃ শামীম আহমদ।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বাছির টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করায় সকল স্পন্সর ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংগঠনের সহ সভাপতি দেলওয়ার আহমদ শাহান আগামী সময়গুলোতেও সকলের সহযোগিতা কামনা করে সবার আন্তরিকতার প্রশংসা করে সমাপনী বক্তব্য রাখেন।

সর্বশেষ

জনপ্রিয়