সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
Monday , 23 November 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৮:১০, ২২ নভেম্বর ২০২৬

৩০ হাফেজকে পাগড়ী প্রদান,মাদরাসুল মারওয়াহর হুফফাজ সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত।

৩০ হাফেজকে পাগড়ী প্রদান,মাদরাসুল মারওয়াহর হুফফাজ সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত।

মাদরাসাতুল মারওয়াহ ও ফয়জুন্নিসা বালিকা মাদরাসার ৩২ জন হাফেজে কুরআনকে পাগড়ী প্রদান উপলক্ষে ‘হুফফায সেলিব্রেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর মিরপুরে অবস্থিত ইউসেপ বাংলাদেশ কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুরআন তিলাওয়াত, নাশিদ পরিবেশনা ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদরাসাতুল মারওয়াহর প্রধান উপদেষ্টা ড. আল্লামা মুফতী খলীলুর রহমান আল আজহারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতী মুহিব্বুল্লাহিল বাকী নদভী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নতুনবাগ জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস ড. মুফতী মো. গোলাম মহিউদ্দীন ইকরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় লেখক পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ শামছুল হুদা, দৈনিক আমার দেশ-এর সহ-সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, লেখক-কলামিস্ট মুফতী শাইখ মুহাম্মাদ উছমান গনী, তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, সবার খবরের সম্পাদক মাওলানা আবদুল গাফফার, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সেক্রেটারি মাওলানা কাওসার আহমদ সুহাইল সহ বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, লেখক ও গণমাধ্যমকর্মীরা। 
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৩২ জন হাফেজে কুরআনকে পাগড়ি, ক্রেস্ট ও সনদ প্রদান। একই সঙ্গে হাফেজদের অভিভাবকদের সম্মানসূচক উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। মাদরাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা প্রদান করা হয়। এ আয়োজনে হাফেজদের পিতা-মাতাসহ প্রায় ২৫০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম অধিবেশন সঞ্চালনা করেন হাফেজ ক্বারী মাহবুব গাজী। দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন নন্দিত উপস্থাপক সালেহ আহমাদ ও রায়হান আমীন।আয়োজনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন মাদরাসাতুল মারওয়াহ ও ফয়জুন্নিসা বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা-মুহতামিম মুফতী মাঈনুদ্দীন ওয়াদুদ।অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন তামাদ্দুন সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।
দুপুর ২টায় প্রধান অতিথির মুনাজাতের মাধ্যমে বর্ণাঢ্য ও বরকতময় হুফফায সেলিব্রেশনের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

জনপ্রিয়