শুক্রবার , ০৬ নভেম্বর ২০২৬
Friday , 06 November 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

স্টাফ রিপোর্টার :

প্রকাশিত: ১৭:৫৮, ৪ নভেম্বর ২০২৬

ডিবি কার্যালয়ে নেওয়া হলো শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে

ডিবি কার্যালয়ে নেওয়া হলো শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে

আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাদের ডিবি সদস্যরা নিয়ে যান। পরে তাদের মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ইকবাল সোবহান চৌধুরী আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সমকালকে জানান, ডিবিসি কার্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে ডিবিসি কার্যালয়ে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিস্তারিত বিবরণ এবং জিজ্ঞাসাবাদের বিষয়ে আর কোনো তথ্য জানাননি ডিবির এই কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: