শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
Friday , 09 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

স্টাফ রিপোর্টার :

প্রকাশিত: ১৪:২১, ৬ অক্টোবর ২০২৬

সাউন্ডটেক ক‍্যারম ক্লাব ইউকে’র পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাউন্ডটেক ক‍্যারম ক্লাব ইউকে’র পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সোমবার ৫ আগস্ট ২০২৬ সাউন্ডটেক ক‍্যারম ক্লাব ইউকের নবম পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুর্ব লন্ডনের একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউন্ডটেক ক‍্যারম ক্লাব ইউকে’র চেয়ারম্যান আব্দুর রহমান সুজা এবং অনুষ্ঠান পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র জেনারেল সেক্রেটারি ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সদস্য নাজমুল ইসলাম

।
অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান আব্দুল বায়েছ শিপু ও ইফতেখার আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন তাইছির মাহমুদ-সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লন্ডন বাংলা প্রেস ক্লাব, মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক‍্যারল- ম‍্যানেজিং এডিটর LB24 এবং সম্পাদক ইউরো বাংলা, কাউন্সিলর কামরুল হোসাইন মুন্না- সাবেক কেবিনেট মেম্বার, কাউন্সিলর সাদিকুর রহমান- মেয়রেল আ‍্যাম্বাসেডর টাওয়ার হ‍্যামলেটস, কাউন্সিলর শফিক ইসলাম- মেয়রাল আ‍্যাম্বাসেডর টাওয়ার হ‍্যামলেটস, মোঃ দেলোয়ার হোসেন- সভাপতি গোলাপগঞ্জ সোশ‍্যাল এন্ড কালচারাল ট্রাস্ট, আব্দুল কাদির চৌধুরী মুরাদ- লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক, শহীদ মানাফ- সাধারণ সম্পাদক সাউন্ডটেক ক‍্যারম ক্লাব ইউকে।

অনুষ্ঠানে নবম গোল্ডকাপ প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে আলোকপাত করে আলোচনায় অংশগ্রহণ করেন মোঃ বারেক, মিলাদ, আনোয়ার, পারভেজ ও মোহাম্মদ কলম প্রমুখ।
প্রধান অতিথি ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার বলেন খেলাধুলা মানুষের জীবনে মানসিক শান্তি ও আনন্দের জন্য গুরুত্বপূর্ণ এবং তিনি আরো বলেন আপনারা সহযোগিতার জন্য আবেদন করলে আমরা চেষ্টা করবো সাউন্ডটেক ক‍্যারম ক্লাবের জন্য সহযোগিতা করার জন্য।আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন সাউন্ডটেক ক‍্যারম ক্লাব দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে যাচ্ছে এজন্য ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রহমান সুজার ভুয়সী প্রশংসা করেন।

নবম গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বারেক ও সুজা জুটি, রানার্সআপ হয়েছেন মিলাদ ও আনোয়ার জুটি, দ্বিতীয় রানার্সআপ হয়েছেন পারভেজ ও কলম জুটি।
বিজয়ীদের নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়।
সাউন্ডটেক ক‍্যারম ক্লাবের চেয়ারম্যান আব্দুর রহমান সুজার সমাপনী বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: