নারী দিবস উপলক্ষে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার মাহফিল
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বার্ষিক ইফতার মাহফিল, বেসিক ট্রেনিং ইন জার্নালিজম, স্বাধীনতা দিবস ২০২৬ ও আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আলোচনা এবং রমজানের তাৎপর্য : যাকাত , ফিতরা প্রসঙ্গে এসব বিষয়ভিত্তিক পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ই মার্চ) বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সাংবাদিকতা বিষয়ক ট্রেনিং, ইফতার মাহফিলে ও বিষয় ভিত্তিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি- মুহাম্মদ শাহেদ রাহমান ।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজ এর সম্পাদক আব্দুল বাছির এর পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ ।
পৃথক পৃথক অনুষ্ঠানের শুরুতে বেসিক ট্রেনিং ইন জার্নালিজম, সেশনে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন - পলিটিকা নিউজ প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ ও আলোকচিত্র শিল্পী জি আর সোহেল ।
ট্রেনিং সেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী জান্নাতুল ফেরদৌস ডলি।
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে—“একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা “ শীর্ষক আলোচনা পর্বে— প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইসচ্যান্সেলর, প্রফেসর ওসামা খান ।
এ পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি।
এ আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু, প্রবীন সাংবাদিক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন ও সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইন, বাতিরুল হক সরদার, জামাল খান, আব্দুস সাত্তার, ট্রেজারার মির্জা আবুল কাসেম, ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড ফেসিলিটিজ সেক্রেটারি ইমরান তালুকদার, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি সোহেল আহমদ।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে—“বিলেতে নারীদের জীবন সংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশী নারীদের সফলতা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন - রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী, প্রাবন্ধিক ও কবি আসমা মতিন।
এ পর্বে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন- আন্তর্জাতিক স্পিকার, চিকিৎসক, সিনিয়র সংবাদ পাঠক, কলামিস্ট - ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, পিএইচডি, লেখক ও ডাটা বিশেষজ্ঞ ও জনপ্রিয় উপন্যাসিক আমিনা তাবাসসুম ,কিংস কলেজ লন্ডনের লেকচারার ড. রেনেসা খান, সিনিয়র প্রডিউসার উর্মি মাযহার, কমিউনিটি এক্টিভিস্ট আমিনা আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ- সভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও
বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, স্মৃতি আজাদ, হাফসা নূর, দীপা হক, নাজমা রহমান প্রমূখ।
পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে “রমজানের তাৎপর্য : যাকাত ও ফিতরা” প্রসঙ্গে আলোচনা,দোয়া - ইফতার মাহফিলের এ পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের এসিসটেন্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা।
এ পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী স্কলার মাওলানা আব্দুল কুদ্দুছ।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- হামজা রহমান।



































