শনিবার , ১৪ মার্চ ২০২৬
Saturday , 14 March 2026
২৪ রমজান ১৪৪৭

প্রকাশিত: ১৩:৩১, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৩২, ১৩ মার্চ ২০২৬

নর্থ ইংল্যান্ডে আবৃত্তি সংগঠন ‘কাব্যকণ্ঠ’-এর নতুন কার্যকরী কমিটি গঠন

নর্থ ইংল্যান্ডে আবৃত্তি সংগঠন ‘কাব্যকণ্ঠ’-এর নতুন কার্যকরী কমিটি গঠন

​বাঙালির মনোজগতের আলোকবর্তিকা কবিতা, যার ছন্দে মিশে থাকে হাসি-কান্না, বিষাদ, আবেগ, প্রেম ও বিরহ। আবৃত্তি শিল্পের বিকাশ, বিনোদন এবং যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে শুদ্ধ সংস্কৃতির চর্চাকে  ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নর্থ ইংল্যান্ডে আত্মপ্রকাশ করেছে আবৃত্তি সংগঠন ‘কাব্যকণ্ঠ’। সম্প্রতি এক সভায় সংগঠনটির আগামী মেয়াদের জন্য একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।নতুন এই কমিটিতে এম. এ. মুকিত চৌধুরী সেতু-কে সভাপতি এবং শিব্বির আহমেদ শুভ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনের আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন কোষাধ্যক্ষ নুরুল ইসলাম সোহাগ। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সালেহ উদ্দিন তালুকদার সুমন।
​কমিটির সম্মানিত সদস্যরা হলেন:কঙ্কা চৌধুরী,আবু সাঈদ চৌধুরী,মোহাম্মদ আজাদ রহমান তুহিন,ইয়াহিয়া কোরেশী
​সুমাইয়া সাহান,ইমরান খান
শামীম তালুকদার,আবু সুফিয়ান,মাহবুবুর রহমান 
​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা ভাষা ও কবিতার মাধুর্য্য ধরে রাখতে এবং আগ্রহী বাংলা ভাষাভাষীদের কাছে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিল্পকে পৌঁছে দিতে ‘কাব্যকণ্ঠ’ নিয়মিত কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন করবে। বাঙালির আবেগ ও সংস্কৃতির এই মেলবন্ধনে সকল প্রবাসী বাঙালিকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়