সোমবার , ১০ আগস্ট ২০২৬
Monday , 10 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ১৬:০০, ৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ-ভারত বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ-ভারত বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ ও ভারতের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হলে দুই দেশের বিদ্যমান অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব ব্যক্তি। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব।

তিনি বলেন, ‘আমার পুরো আত্মবিশ্বাস আছে। দুই দেশের মানুষ একসঙ্গে আছে, তাই সমস্যার সমাধান হবেই। এখানে কোনো নেতিবাচক বিষয় নেই, সবকিছুই ইতিবাচক।’

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।

বাংলাদেশে ভারতীয় ভিসার ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে তিনি বলেন, এ চাহিদা পূরণে আরও ভিসা আবেদন কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভিসা প্রক্রিয়ায় সাধারণ মানুষের খরচ কমানো এবং ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশের মানুষের আচরণ অত্যন্ত ভালো এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কও চমৎকার। এই সম্পর্ককে সরকারি পর্যায়েও আরও শক্তিশালী করা প্রয়োজন।

সর্বশেষ

জনপ্রিয়