শনিবার , ০৪ জুলাই ২০২৬
Saturday , 04 July 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ১০:৫৯, ২ জুলাই ২০২৬

সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী

সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। প্রথম শিফটের পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন ২ লাখ ৮৬৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এবার দেশের ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টি রাজধানী ঢাকায় অবস্থিত।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করা হবে।

এ বছরও নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়