মঙ্গলবার , ০২ জুন ২০২৬
Tuesday , 02 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৯:৩৯, ৭ এপ্রিল ২০২৬

সিটি ব্যাংকের ১২০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

সিটি ব্যাংকের ১২০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন
ছবি সংগৃহীত

সিটি ব্যাংকের ১২০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, অনুমোদিত বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি পেইড আপ, ফুললি রিডিমেবল এবং কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড প্রকৃতির। বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে সাত বছর। এর কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স বা বেঞ্চমার্ক রেটের সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করে।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা, উচ্চ সম্পদশালী ব্যক্তি (এইচএনআই) এবং মিউচুয়াল ফান্ড।

প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ সিটি ব্যাংক কর্পোরেট, রিটেইল ও এসএমই খাতে ঋণ প্রদানে ব্যবহার করবে।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। যৌথ অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড এবং আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, শেয়ারবাজারে লেনদেনের সুবিধার্থে বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হওয়ার শর্তে এই অনুমোদন দেওয়া হয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়