বুধবার , ০৩ জুন ২০২৬
Wednesday , 03 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২০:০৫, ৪ এপ্রিল ২০২৬

আগামীকাল থেকে শুরু হাম-রুবেলা টিকাদান

আগামীকাল থেকে শুরু হাম-রুবেলা টিকাদান
ছবি সংগৃহীত

দেশে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে।

শনিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি চালু করা হচ্ছে।

মন্ত্রী জানান, রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে টিকাদান কার্যক্রম চলবে। এতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। তবে যেসব শিশুর জ্বর রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রথম ধাপে যেসব উপজেলার অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল, পাবনা, নওগাঁ, গাজীপুর, নেত্রকোনা, শরীয়তপুর, বরগুনা, মাদারীপুর, কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও যশোর জেলার নির্বাচিত ৩০টি উপজেলা।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, উদ্বোধনী দিনে পাঁচটি স্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থাকবেন। অন্য উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনদের তত্ত্বাবধানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়