বুধবার , ০৩ জুন ২০২৬
Wednesday , 03 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

UK News

প্রকাশিত: ১৬:৫৬, ২৩ মে ২০২৬

আপডেট: ১৬:৫৮, ২৩ মে ২০২৬

লন্ডনে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সংলাপ

লন্ডনে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সংলাপ

লন্ডন ২১ মে
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা মানবাধিকার ও গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যে আয়োজিত এক সংলাপে আটক বাংলাদেশি সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে

লন্ডনে অনুষ্ঠিত “Media Freedom for Human Rights and Democracy” শীর্ষক সংলাপে যুক্তরাজ্যভিত্তিক সাংবাদিক মানবাধিকারকর্মী আইনজীবী পেশাজীবী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন

বক্তারা অভিযোগ করেন বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা ভয়ভীতি প্রদর্শন এবং হয়রানির মাধ্যমে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে

তারা বলেন ২০২৪ সালের অস্থিরতার পর কয়েকজন সাংবাদিককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে

অনুষ্ঠানের মূল বক্তা প্রবীণ ব্রিটিশ সাংবাদিক উইলিয়াম হর্সলি বলেন গণতন্ত্রের বিকাশ ও সুরক্ষার জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য

তিনি শ্যামল দত্ত মোজাম্মেল হক বাবু ফারজানা রূপা এবং শাকিল আহমেদের আটক থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে মুক্তি দেওয়ার আহ্বান জানান

বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক রিতা পেইন বাংলাদেশে সাংবাদিকদের অব্যাহত আটক হয়রানি এবং গণমাধ্যমের স্বাধীনতা সংকোচনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন

তিনি বলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছে সাংবাদিকদের অধিকার রক্ষার প্রত্যাশা ছিল

ব্যারিস্টার তানিয়া আমীর তার বক্তব্যে বাংলাদেশের গণমাধ্যম আইন বিচারব্যবস্থা এবং রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করেন

তিনি বলেন সাংবাদিকদের আটক রাখার বিষয়টি কেবল বিচ্ছিন্ন আইনি ঘটনা নয় বরং স্বাধীন মত প্রকাশ বিরোধী কণ্ঠ এবং স্বাধীন সাংবাদিকতাকে দমনের একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ

কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য ও সাংবাদিক সৈয়দ বদরুল আহসান বলেন সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্বকে আটক সহকর্মীদের মুক্তির দাবিতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে

যুক্তরাজ্যের প্রাচীনতম বাংলা সংবাদপত্র জনমত সম্পাদক ও সিজেএ সহসভাপতি নাহাস পাশা আটক সাংবাদিকদের নিঃশর্ত ও অবিলম্বে মুক্তির দাবি জানান

নিউইয়র্ক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল ব্যাংক হিসাব জব্দ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে

অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন আটক সাংবাদিক শ্যামল দত্তের মেয়ে সুষমা শশী দত্ত

তিনি বলেন তার বাবা ৬০০ দিনের বেশি সময় ধরে বিচার ছাড়াই আটক রয়েছেন এবং গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্যেও প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্রমুল হোসেন বলেন বাংলাদেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে

প্রটেক্ট বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ধন্যবাদ বক্তব্যে বলেন গণতন্ত্র মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে কথা বলা প্রয়োজন

সংলাপটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী

প্রটেক্ট বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত এই সংলাপে সহযোগিতা করে লন্ডনভিত্তিক টেলিভিশন চ্যানেল আইমিডিয়া এবং ব্রিজ বাংলা২৪

অনুষ্ঠানে সাংবাদিক আইনজীবী শিক্ষাবিদ মানবাধিকারকর্মী ব্যবসায়ী প্রতিনিধি এবং যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন

অংশগ্রহণকারীরা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আটক সাংবাদিকদের মুক্তির দাবির প্রতি সংহতি জানান

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: