বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
Thursday , 23 April 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ২২:১৪, ২২ এপ্রিল ২০২৬

বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক

বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক

বাংলাদেশে বাড়ছে মৌলবাদীদের দাপট, সন্ত্রাসঅন্তর্বর্তী সরকারের শাসনামল থেকেই জামায়াতে ইসলামীর হাত ধরে মৌলবাদীরা নতুন করে শক্তি সঞ্চার করতে শুরু করে।

 

পাকিস্তানি বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের মদদও পাচ্ছে তারা। সেই কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার চেষ্টা করেও ‘মব সন্ত্রাস’ পুরোপুরি বন্ধ করতে পারেনি। ১১ এপ্রিল কুষ্টিয়ায় পীরের দরগা হিসেবে পরিচিত ‘শামীম বাবার দরবার শরিফে’ হামলার ঘটনাই প্রমাণ করছে বাংলাদেশে মৌলবাদীদের দাপট এখনও কমেনি।  স্থানীয়দের কাছে ‘পীর বাবা’ বলে পরিচিত দরগার প্রধান আব্দুর রহমান শামিমকে নৃশংস ভাবে হত্যা করা হয়।

 

নৃশংস হত্যাকাণ্ডকে চোখের সামনে দেখেছেন দরগার খাদেম জামিরন নেসা। তিনি বিবিসি-কে বলেছেন, ‘বিভিন্নজন নানাকথা বলছিল। আমরা শুনছিলাম যে, গ্রামের মানুষ আসবে আলোচনা করতে। পীর বাবা বলতেছিলো যে, আমার যদি ভুল হয়, আমি ওদেরটা মানবো। কিন্তু ওরা আমার সঙ্গে কথা বলুক। বাবা আলোচনা করতে চাইলো। কিন্তু ওরাতো কথা বলার কোনো সুযোগই দেয় নাই’ কুষ্টিয়ার এই ঘটনা ধর্মীয় বর্বরতার একটি উদাহরণ মাত্র। ধর্মীয় উন্মাদদের হাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। প্রতিনিয়ত হেনস্থা হচ্ছেন অনেকেই। জামায়াতের

সর্বশেষ

জনপ্রিয়