বুধবার , ০৩ জুন ২০২৬
Wednesday , 03 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২২:২৯, ১৬ জুলাই ২০২৫

কক্সবাজারে চুরির সময় পুলিশের স্ত্রীর ওপর ধর্ষণের অভিযোগ

কক্সবাজারে চুরির সময় পুলিশের স্ত্রীর ওপর ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় বাসায় ঢুকে চুরি করতে গিয়ে এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত সোমবার (১৪ জুলাই) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের তরছঘাট এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

ভুক্তভোগীর স্বামী পুলিশ সদস্যের করা মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, গত সোমবার রাত ৩টার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করেন। তার হাতে একটি ধারালো দা ও একটি টর্চলাইট ছিলো। বাসায় ঢুকেই তিনি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশু সন্তান ভয়ে কাঁদতে থাকে। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পার্শ্ববর্তী এলাকার লোকজন আসেন। পরে রাতেই ওই নারীর স্বামী থানায় গিয়ে বিষয়টি ওসিকে জানান।

মঙ্গলবার সকালে চকরিয়া থানায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন ওই নারীর পুলিশ সদস্য স্বামী।

ওসি মো. শফিকুল ইসলাম আরও বলেন, ‘পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা নেয়া হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

সর্বশেষ

জনপ্রিয়